কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০১:৫০ এএম
অনলাইন সংস্করণ

মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরকে প্রতিহত করতে হবে : স্থানীয় সরকার উপদেষ্টা 

সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ধানমন্ডির কলাবাগানসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। ছবি : কালবেলা
সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ধানমন্ডির কলাবাগানসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। ছবি : কালবেলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সমাজে যখন অসুরের সংখ্যা বেড়ে যায়, তখন দেবী দুর্গার আগমন ঘটে। ইদানীং মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরের সংখ্যা বেড়ে গেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরকে প্রতিহত করতে হবে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ধানমন্ডির কলাবাগানসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, ধর্মীয় পরিচয়ে আমরা এ দেশে থাকতে চাই না। আমরা চাই, একটি পরিবারের সদস্য হয়ে আমরা এ দেশে মিলেমিশে অবস্থান করব। পারষ্পরিক সহমর্মিতা এবং ভাতৃত্ববোধ গড়ে তুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সময় তিনি অবহেলিত হরিজন সম্প্রদায়ের পূজামণ্ডপ দেখতে গণকটুলি সিটি কলোনি এবং বংশালের মিরনঝিল্লা সিটি কলোনি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ঢাকা ভিত্তিক বা শুধু শহর ভিত্তিক নয়, সারা দেশের হরিজন সম্প্রদায়ের ১৫ লাখ অধিবাসীর জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের সরকার। আমরা ইতিবাচক পরিবর্তন চাই। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

উপদেষ্টা জানান, হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যথার্থ ইতিহাস এবং তাদের স্বীকৃতির ব্যবস্থা নেওয়া হবে। যথাযোগ্য মর্যাদায় তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

১০

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

১১

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১২

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১৩

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১৪

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১৫

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১৬

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৭

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৮

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৯

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

২০
X