কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান 

কারওয়ান বাজারে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে নিত্যপণ্যের বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ছবি : সংগৃহীত  
কারওয়ান বাজারে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে নিত্যপণ্যের বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ছবি : সংগৃহীত  

ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মহানগরের কারওয়ান বাজারে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বাজার তদারকি কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কারওয়ান বাজারস্থ কিচেন মার্কেটের চাল, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, ডিম, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের নিকট থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতির তথ্য জানতে চান।

অপরদিকে ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের সাতজন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, আজ দেশের ৪৮টি জেলায় অধিদপ্তরের ৫৫টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১১৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্সের আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১০

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১১

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১২

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১৩

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১৪

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১৫

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন অর্থ উপদেষ্টা

১৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১৭

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৮

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৯

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

২০
X