কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৬৫০ টাকায় কী কী কৃষিপণ্য পাওয়া যাচ্ছে? 

৬৫০ টাকায় কী কী কৃষিপণ্য পাওয়া যাচ্ছে? 

সরকারি উদ্যোগে সুলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষিপণ্য। এতে থাকছে ডিম,পেঁয়াজের পাশাপাশি নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় সবজি। এতে ভোক্তার সুবিধা হবে বলে উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি ওএমএস কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন তিনি।

কার্যক্রম উদ্বোধন করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভোক্তারা যাতে সুলভ মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু পায় সেজন্য আমাদের এ প্রচেষ্টা। আমরা সবার সহযোগিতা কামনা করি।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা ন্যায্যমূল্যে ডিম, আলু, পেঁয়াজ, সবজি যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেজন্য এ কার্যক্রম নিয়েছি।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় জন প্রতি এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেপে ২০ টাকায় এবং পাঁচ কেজি বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি প্যাকেজ আকারে বিক্রি করা হবে।

প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য দেওয়া হবে। স্থানগুলো হলো- খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১০

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১১

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১২

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৩

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৪

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৫

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৬

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৭

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৮

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৯

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X