কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো শঙ্কা নেই।

তবে লঘুচাপটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে।

তিনি আরও বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাও খুব কম। আর ঘূর্ণিঝড় হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। এই নিম্নচাপটির প্রভাব বাংলাদেশে সেভাবে পড়বে না। তবে এটি যেখানে অবস্থান করছে, সে এলাকায় বৃষ্টিপাত হবে। বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া পূর্বাভাস নিয়ে ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X