কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তারে না, যা বলছে যুক্তরাষ্ট্র

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তারে না, যা বলছে যুক্তরাষ্ট্র

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি না করতে সম্প্রতি নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে নানা আলোচনা চলছে। এবার এই প্রসঙ্গটি উঠে এলো ওয়াশিংটনের নিয়মিত ব্রিফিংয়ে।

স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) নিয়মিতি ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাব দেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেছেন, আমরা স্পষ্ট বলেছি, সহিংসতার জন্য কোনো অজুহাত নেই। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হোক কিংবা যারা বিক্ষোভ করেছে তাদের দ্বারা সংঘটিত হোক। সহিংসতার জন্য দায়ী সবাইকে জবাবদিহি করতে হবে।

দুর্গাপূজা ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশ এবং অন্যত্র ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর নির্দিষ্ট ওই ঘটনার বিষয়ে আমি খোঁজ নেব এবং এরপর আপনার প্রশ্নের উত্তর দেব।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কারো বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

ম্যাথিউ মিলার একজন আমেরিকান পাবলিক কর্মকর্তা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিলে নিয়োগ পান। এর আগে তিনি ওবামা প্রশাসনে এবং একাধিক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার জন্য কাজ করেছেন। বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে ধারণা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডিপাার্টমেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X