ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ফেসবুকে বসের উদ্দেশে স্ট্যাটাস দিয়ে আরিফুর রহমান (৩৪) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তিনি একটি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

শনিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর ডেমরার বামৈল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আরিফুর রহমান কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোলাপপূর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। সে বর্তমানে বামৈল পশ্চিমপাড়া মোজাম্মেল হকের বাড়ির ভাড়াটিয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুর রহমানের স্ত্রী এবং ছেলে মেয়েরা সবাই গ্রামের বাড়িতে ছিল। তার ফেসবুকে স্ট্যাটাস দেখে তারা শনিবার ভোর ৬টার দিকে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রুমের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আকাশ চৌধুরী নামের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি তার শুভাকাঙ্ক্ষী এবং ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন, আমার এই ক্ষুদ্র জীবনে সবার সঙ্গে চলাফেরা করতে গিয়ে আমি অনেকের মন জয় করতে পারিনি। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমার আচার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন।

তিনি আরও লেখেন, জীবন যুদ্ধে আমি একজন পরাজিত সৈনিক। তাই সবার কাছ থেকে বিদায় নিলাম। এ ছাড়া তার কর্মস্থলের বসকে উদ্দেশ্য করে বলেন, সফিকুজ্জামান স্যার কখনো কারো বেচেঁ থাকার অধিকার টুকু কেড়ে নেবেন না। আল্লাহ হাফেজ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ হোসেন বলেন, আমরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১২

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৩

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৪

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৫

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৬

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৮

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৯

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

২০
X