কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকার নয়, গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করবে বিইআরসি’

মুহাম্মদ ফাওজুল কবির খান। পুরোনো ছবি
মুহাম্মদ ফাওজুল কবির খান। পুরোনো ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার নয়, এখন থেকে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানিবিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানি খাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।

অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে রাজনৈতিক দলগুলো তা জানতে চাচ্ছে। এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, এতে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সংস্কারে খুব বেশি সময় পাবে না বর্তমান সরকার। ধান কাটার মতো দাবি আদায়ের মৌসুম চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি তুলেছে, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, জ্বালানি নিয়ে বিগত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X