কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পিএসসির ভাবমূর্তি ফেরাতে সততার সঙ্গে কাজ করতে হবে : চেয়ারম্যান

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

সম্প্রতি নানা কারণে চরম সংকটে পড়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সেই সংকট কাটিয়ে ভাবমূর্তি ফেরাতে চান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভার শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, বর্তমানে পিএসসি যে সংকটের মধ্যদিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পিএসসির ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবাইকে সততার সঙ্গে কাজ করার বিকল্প নেই।

পিএসসির চেয়ারম্যান ও সদস্যরা সভায় কর্ম কমিশন নিয়ে তাদের কর্মপরিকল্পনার কথা সবার সামনে তুলে ধরেন। চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করেন।

সভায় স্বাগত বক্তব্য দেন কমিশন সচিবালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এতে অন্যদের মধ্যে কমিশনের যুগ্মসচিব, পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে, মঙ্গলবার (২২ অক্টোবর) শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে পিএসসির চেয়ারম্যান ও সদস্যরা রংপুরে যাচ্ছেন। সেখানে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। তাছাড়া তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেবেন।

এছাড়া পিএসসির রংপুরের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তা-কর্মমচারীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১০

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১২

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৩

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৪

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৫

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৭

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৮

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৯

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

২০
X