কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

সবার সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : শারমীন এস মুরশিদ

সেমিনারে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : কালবেলা
সেমিনারে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : কালবেলা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকায় গুলশান আলোকি হোটেলে রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ পরিচালিত একটি গবেষণার ফলাফল উপস্থাপনে অ্যাডভোকেসি শেয়ারিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বাংলাদেশে গত ৫৪ বছরে অনেক উন্নয়নের কথা শুনেছি। কিন্তু তারপরেও কেনো নারী ও শিশু নির্যাতন হচ্ছে, অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার সামাজিক প্রবর্তনের দাবিতে এসে উন্নয়নের নামে ধ্বংসস্তূপ পেয়েছি। এই ধ্বংসস্তূপের সরকারের কাঠামোর ভিতরে এসে সব দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছি।

সেমিনারে সভাপতিত্ব করেন রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রওনক জাহান। ক্লোজিং গ্যাপ; সংখ্যালঘু, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং যুবকদের সরকারি সেবায় প্রবেশধিকার মূল্যায়ন: প্রতিবন্ধকতা এবং ভবিষ্যত নির্দেশনা শীর্ষক এই গবেষণা সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

গবেষণাটি চারটি জনগোষ্ঠীর (সংখ্যালঘু, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং যুবকদের সরকারি সেবাগুলোতে যেমন স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানে এক্সেসিবিলিটি, প্রাপ্যতা, মান সংক্রান্ত সেবাগুলোতে অন্তর্ভুক্তি গ্রহণযোগ্যতা, প্রাপ্যতা এবং প্রতিক্রিয়াশীলতার দিকগুলো আলোচনায় তুলে ধরা হয়েছে যেখানে বিশেষভাবে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আলোচক হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে) এর নির্বাহী পরিচালক মনজুর হাসান, একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, রিসার্চ ইনশিয়েটিভস বাংলাদেশ এর সহকারী পরিচালক রুহি নাজ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন ও সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি মূল বক্তব্যের আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X