কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব মাহবুবা ফারজানা

মাহবুবা ফারজানা। ছবি : সংগৃহীত
মাহবুবা ফারজানা। ছবি : সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। বুধবার মাহবুবাকে সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে গত ১২ সেপ্টেম্বর ওএসডি করা হয়। এরপর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পদটি খালি ছিল। এক মাস ১১ দিন পর নতুন সচিব পেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ঢাকার বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন মাহবুবা ফারজানা। জন্মস্থান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২নং স্বদেশী ইউনিয়নের স্বদেশী গ্রামের পঞ্চায়েত বাড়ি। তিনি পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-পরিচালক মরহুম মো. শামসুল ইসলাম সিদ্দিকীর মেয়ে এবং মরহুম নবী হোসেন সিদ্দিকীর নাতনি।

তিনি উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি ডেইলি স্টারসহ অন্যান্য গণমাধ্যমে যুক্ত ছিলেন।

মাহবুবা ফারজানার স্বামী অধ্যাপক ড. নাজমুল আমীন বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য, পাশাপাশি লেখক, গবেষক ও সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত ৪ সদস্যের অন্যতম সদস্য। বৈবাহিক জীবনে তিনি এক পুত্র সন্তানের জননী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X