কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছর শিকলবন্দি হোসেন আলী, তদন্তে মানবাধিকার কমিশন 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রায় ১৭ বছর ধরে একজন ব্যক্তিকে শিকলবন্দি করে রাখার অভিযোগটি অত্যন্ত অমানবিক। ঘটনাটি বিবেচনায় নিয়ে কমিশন স্বঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে।

বুধবার (৩০ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ওই ব্যক্তির মর্যাদাপূর্ণ জীবন এবং চলাফেরার অধিকার ক্ষুণ্ন হয়েছে যা অত্যন্ত অমানবিক। পর্যাপ্ত জ্ঞান ও সচেতনার অভাবে আমাদের সমাজে প্রায়ই প্রতিবন্ধী ব্যক্তিদের সহজাত মর্যাদা ও সমতা নিশ্চিত করা হয় না। অন্যদের মতই প্রতিবন্ধী ব্যক্তিরা সমতার ভিত্তিতে সামাজিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে সক্ষম।

সুয়োমটোতে উল্লেখ রয়েছে, তালায় প্রায় ১৭ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন হোসেন আলী সরদার (২৪)। জন্ম থেকে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় অন্যত্র চলে যাওয়ার ভয়ে তাকে প্রতিদিন বাড়ির পেছনে রাস্তার ধারে শিকলবন্দি করে রাখা হয়।

চিকিৎসক সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে তার ভালো চিকিৎসা সম্ভব নয়। বিষয়টি নিয়ে পর্যালোচনা করে চিকিৎসা প্রদান করা সম্ভব। তবে বয়স বেড়ে যাওয়ায় বর্তমানে সুস্থ হওয়ার সম্ভবনা খুবই কম। একজন ব্যক্তিকে শিকলবন্দি করে রাখার অভিযোগটি অত্যন্ত অমানবিক। বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী হলেও তার চলাফেরার অধিকার রয়েছে।

এ অবস্থায় সরেজমিনে পরিদর্শনপূর্বক অভিযোগের বিষয়টি বিশেষ করে (ক) সরকারি সুযোগ সুবিধা; (খ) স্থানীয় সরকার প্রতিনিধির ভূমিকা; (গ) স্থানীয় প্রশাসনের ভূমিকাসহ সার্বিক বিষয়ে তদন্ত করতে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করতে জাতীয় মানবাধিকার কমিশনের খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X