কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পিএসসির আরও ৫ সদস্য নিয়োগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও ৫ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পাওয়া সদস্যরা হলেন- ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।

উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়া (যা আগে ঘটে) পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন তারা।

এর আগে গত ১০ অক্টোবর চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ সদস্য পদত্যাগ করলে পরদিন মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান এবং মো. নাজমুল আমিন মজুমদার. মো. সুজায়েত উল্লাহ, মো. আমিনুল ইসলাম ও নুরুল কাদিরকে সদস্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X