কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:১৯ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

‘কেমন পুলিশ চান’ সুপারিশ করতে পারেন আপনিও

বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে আওয়ামী লীগ সরকারের নির্দেশনা অনুযায়ী কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকার কারণে ব্যাপক জনরোষের মুখে পড়েছে বাংলাদেশ পুলিশ।

এ প্রেক্ষাপটে ক্ষমতায় এসেই পুলিশকে পাল্টে ফেলার প্রতিশ্রুতি দেয় অন্তর্বর্তী সরকার। প্রতিশ্রুতি রক্ষার্থে এবার এ বিষয়ে জনসাধারণের মতামত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ‘পুলিশ সংস্কার কমিশন।’

রোববার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়। অনুগ্রহপূর্বক গুগল ফরমে এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) প্রবেশ করে ‘কেমন পুলিশ চাই’ লিংকে ক্লিক করুন এবং প্রদত্ত প্রশ্নমালাটি পূরণ করে আপনার মূল্যবান মতামত আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রদান করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মতামত প্রদানকারীর পরিচয় ‘গোপন রেখে’ প্রাপ্ত তথ্য শুধুমাত্র সংস্কার কাজের সহায়তায় ব্যবহৃত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে, যার কার্যক্রম চলমান। পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়।’

এর আগে গত ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পূর্ণাঙ্গ ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X