কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশে দু-একদিন ধরেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ অবস্থায় আজ মঙ্গলবারও (৮ আগস্ট) ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরাঞ্চলেও আজ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে বলেন, আজ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকাল সোমবার (৭ আগস্ট) যেমন দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে, আজ উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে, রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোয় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: দুপুরেই ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেড়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৪২ মিলিমিটার। আর ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X