কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প জেতায় সারজিসের প্রতিক্রিয়া

সারজিস আলম (বাঁয়ে) ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি : সংগৃহীত
সারজিস আলম (বাঁয়ে) ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ভিডিওতে তিনি কৌশলে শেখ হাসিনার ‘চট করে দেশে ঢুকে পড়ার’ দলীয় কর্মীর সঙ্গে ফাঁস হওয়া ভাইরাল সেই কথাটিকেই নাটকীয়ভাবে তুলে ধরেছেন।

মূলত ট্রাম্প বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় ভিডিওটি শেয়ার করেন সারজিস আলম। এতে সমন্বয়কদের দেখে শেখ হাসিনাকে দেশে আসতে বলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পালানোর প্রতীকী গল্প তুলে ধরা হয়। ভিডিওটিতে সারজিস আলমের পাশে দেখা যায় আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকেও।

ভিডিওতে একটি নাটিকার মতো ঘটনা উপস্থাপন করা হয়েছে। ভিডিওতে দেখা যায় একজন কথা বলছেন। তাকে বলতে শোনা যায়, আপা আমি সাদ্দাম বলতেছি আপা। আমরা পঞ্চগড়ে, বর্ডারে আপা। আমাদের কাছে চার-পাঁচ লাখ ছাত্রলীগের ছেলেপেলে আছে, দুই চার লাখ আওয়ামী লীগের আছে। আপা আপনি চট করে ঢুকে পড়েন, কোনো সমস্যা নাই। একদম চট করে আসবেন, আমরা সব রেডি করে রাখছি। একদম গাড়িটাড়ি, চট করে আসবেন ঢুকে পড়বেন...

এরপর দেখা যায়, সারজিস ও হাসনাতসহ কয়েকজন একদিক থেকে হেঁটে আসছে এবং তাদের দেখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকায় অভিনয় করা তরুণরা পালা পালা চিৎকার করে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছে।

এ সময় একজনকে বলতে শোনা যায়, আপা আপনি আইসেন না আপা, যেখানে আছেন সেখানেই থাকেন আপা। সমন্বয়করা আসতেছে আপা, আপনি আইসেন না আপা, সবাই পালাইতেছে আপা…।

ভিডিওটি বানিয়েছেন কয়েকজন তরুণ, যেটি সার্জিসের ফেসবুকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে মজাও করছেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X