কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৩:১৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

পুলিশ কর্মকর্তাসহ ৩ জনের বিচার শুরু 

পুলিশের লোগো
পুলিশের লোগো

পথচারীকে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় করা মামলায় পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মাধ্যমে মামলাটির বিচার শুরু হলো।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

অপর দুই আসামি হলেন- তথ্যদাতা মো. রুবেল ও মো. সোহেল রানা।

আরও পড়ুন : বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে হত্যার অভিযোগ, যুবক আটক

পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ঘটনায় গত বছরের ৭ সেপ্টেম্বর এএসআই মাহবুবুলসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পল্লবী থানার উপপরিদর্শক খালিদ হাসান তন্ময় এ মামলার বাদী ছিলেন। তদন্ত শেষে গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

জানা যায়, আসামিরা একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় ওই পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয়। পরবর্তীতে পুলিশের এএসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। মামলা দায়েরের পর গত বছরের ৮ সেপ্টেম্বর এই তিন আসামির দুদিন করে রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে ১১ সেপ্টেম্বর তাদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিন আসামি জামিনে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X