কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির পদক্ষেপ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সঠিক রোগী শনাক্ত করতেও কাজ করছে তারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম যথাযথ বাস্তবায়ন, সমন্বয় এবং নিবিড় তদারকি করা হচ্ছে। নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

এ ছাড়া, মাইকিং, লিফলেট বিতরণ, র‍্যালি এবং বাড়ি-বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিএনসিসির তালিকায় ২৯২ জন ডেঙ্গু রোগী আছে, তবে যাচাই করে দেখা গেছে আসল সংখ্যা মাত্র ৮৯ জন। বাকি ৪৮ জন রোগী ডিএনসিসি এলাকার বাইরে বসবাসকারী। অনেক রোগী আসলে উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা নন, বরং হাসপাতাল ও আত্মীয়দের ঠিকানা ব্যবহার করছেন।

ডিএনসিসি আরও জানায়, উত্তর সিটি করপোরেশনের ৩৬টি নগর মাতৃসদন ও মাতৃ কেন্দ্রে বিনামূল্যে নাগরিকদের জন্য ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেশি হলেও সঠিক সময়ে রোগ নিরূপণ ও সঠিক চিকিৎসা প্রাপ্তি উত্তর সিটি করপোরেশনের রোগীদের জটিলতা ও মৃত্যুহার বহুলাংশে কমাতে সাহায্য করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১০

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৩

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৪

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৫

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৬

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৭

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৮

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৯

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

২০
X