কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা সম্ভব’

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত

বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে খাদ্য উপদেষ্টা, মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৫০ হাজার আহতদের সুস্থতা কামনা করেন।

উপদেষ্টা বলেন, খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে। এ ছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের সকল সমস্যা চিহ্নিত করে সে চ্যালেঞ্জ মোকাবিলা করাসহ আমদানি প্রক্রিয়াকে চলমান রাখার তাগিদ দেন উপদেষ্টা। এ সময় তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

চালের দাম বৃদ্ধির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি অব্যাহত রয়েছে। কিছু চুক্তিও হয়েছে। খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে।

সভার শুরুতে উপদেষ্টাকে স্বাগত জানান খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান। পরে খাদ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এ ছাড়া মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X