রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না : খাদ্য উপদেষ্টা

রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহবিষয়ক মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : কালবেলা
রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহবিষয়ক মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : কালবেলা

কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ ২০২৫-২৬ এর প্রস্তুতিবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদকিদের এসব জানান তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, কৃষকরা এ দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট লাইনের সোলজার (যোদ্ধা), একদম সামনের কাতারের সৈনিক। তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না। খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে, এটা মাথায় রেখে গতবারের চেয়ে বোরো মৌসুমে কেজিতে ৪ টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে। সরকার বেশি দাম দিয়ে কিনছে। এবার আমনের ব্যাপারেও সরকার ঠিক করবে কৃষকের খরচ আসলে কত হয়েছে। কৃষকের লাভ রেখেই আমার ফুলড প্লানিং কমিটির থেকে সেই দাম নির্ধারণ করে দিবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। চার মাসে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও মজুত দুটোই পর্যাপ্ত থাকবে। নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে। চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে। এখন চাল শুধু মানুষের খাবার নয়, পশু-পাখি, গরু-ছাগল ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। তবে আমরা এবার গত বারের মতো ব্যাপক আকারে আমদানি করবো না। এবছর সর্বোচ্চ চার লাখ টন চাল আমদানি করব।

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসকসহ খাদ্য বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X