কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

২ মাসে সাত হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকার মোট সাত হাজার ৪টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে।

সোমবার (১১ নভেম্বর) তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাস বলছে, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। গত দুই মাসের অভিযানে ৪০ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরাণীগঞ্জ, কামরাঙ্গীর চর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিজস্ব জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

গতকাল রোববার (১০ নভেম্বর) কেরানীগঞ্জ, ফতুলা ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি শিল্প ও ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ নিয়ে মোট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সংখ্যা সাত হাজার চার। এর মধ্যে ৯৭টি শিল্প কারখানা, ৫৬টি বাণিজ্যিক ও ছয় হাজার ৮৫১টি আবাসিক সংযোগ রয়েছে। এসব সংযোগের মাধ্যমে অবৈধভাবে মোট ১৯ হাজার ৫৬৯টি বার্নার গ্যাস পোড়াচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X