কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিক কিছু শক্তি তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে’

বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের যেসব সিদ্ধান্ত এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু রাজনৈতিক শক্তি বিরোধিতা করছে। তারা তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অফিসার্স ক্লাবে গণঅভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্ত হয়েছে। একটি জনগোষ্ঠী দেশ সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে এসেছিল তারা এখন রাজনীতি সচেতন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নে আমরা দেখছি, রাজনৈতিক কিছু কিছু শক্তি সেগুলো বিরোধিতা করছে। তারা তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমে যখন তাদের বক্তব্য গুলো দেখি তখন আমার মনে হয় এই তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। যারা রাজপথে এসে জীবন দিয়েছে তাদেরকে তারুণ্যের শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, আহত হয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে এই রাজনৈতিক দলগুলো ধারণ করতে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে আমি আশংকা করছি, এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে।

রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ’২৪-কে ধারণ করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ এই ’২৪-এর প্রজন্মই বিনির্মাণ করবে। এই ’২৪-এর প্রজন্মকে প্রতিটি রাজনৈতিক দলের গুরুত্ব দিতে হবে।

বিগত ১৬ বছর ক্ষমতায় থাকায় প্রশাসনে ফ্যাসিবাদের শিকড় অনেক গভীরে উল্লেখ করে তিনি বলেন, সচিবালয় থেকে কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর। জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না। আমি দেখেছি, যদি কারো সদিচ্ছা থাকে তাহলে দ্রুত হয়। আমি প্রশাসনের কাউকে একটা কাজ করার জন্য নির্দেশনা দেই, তার যদি সেখানে সদিচ্ছা থাকে, সেই কাজটা অতি দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায়। যদি তার ইচ্ছামতো কাজ না হয় সেই ক্ষেত্রে বিভিন্ন নিয়ম দেখিয়ে আটকানোর চেষ্টা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১০

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৩

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৪

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৫

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৬

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৭

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৮

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৯

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

২০
X