শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে অর্ধশত তরুণের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। ছবি : কালবেলা
রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে অর্ধশত তরুণের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে অর্ধশত তরুণের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবস পালন করে। এরই অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাসহ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাগণ, রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য সংস্থার প্রতিনিধিগণ এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় একটি ‘সড়ক নিরাপত্তা আইন’র এর দাবি জানান তারা।

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি অনুপুস্থিত।

অন্যদিকে এই আইন প্রয়োগ করেও পাওয়া যাচ্ছে না আশানুরূপ ফল। এসডিজি লক্ষ অর্জন এবং গ্লোবাল ডিকেড অফ এ্যাকশন ফর রোডক্র্যাশ অর্জনে প্রয়োজন একটি আলাদা সড়ক নিরাপত্তা আইন। যে আইনটি জাতিসংঘ ঘোষিত সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশের রোডক্র্যাশ ও আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি কার্যকর ‘সড়ক নিরাপত্তা আইন’র দাবি জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X