কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আসিফ নজরুলকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি : সংগৃহীত
সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি : সংগৃহীত

সম্প্রতি জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, ঘটনাটি জেনেভায় তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ড. আসিফ নজরুল তার সাম্প্রতিক জেনেভা সফরের সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশী দ্বারা হয়রানির শিকার হন।

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল এবং তারা সচিবালয় ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে তদবিরসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের কার্ড বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

প্রায় ১৭০ জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা যোগ্য এবং যারা মনে করেন তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে তারা আবারও কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

আজাদ বলেন, তাদের আবেদন বিবেচনা করা হবে, যদি সরকার মনে করে যে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X