কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে : রাষ্ট্রদূত

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হকের সঙ্গে এফএওর মহাপরিচালক ড. চু ডং ইউয়ের বৈঠক। ছবি : সংগৃহীত
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হকের সঙ্গে এফএওর মহাপরিচালক ড. চু ডং ইউয়ের বৈঠক। ছবি : সংগৃহীত

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বলেছেন, কৃষি অবকাঠামোর ধারাবাহিক রূপান্তর এবং আধুনিকীকরণের ফলে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশের কৃষি উৎপাদন ক্রমেই বৃদ্ধি পেয়েছে।

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এফএও’র মহাপরিচালক ড. চু ডং ইউ-এর সাথে বৈঠককালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র (এফএও) ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। তিনি ক্লাইমেট-স্মার্ট কৃষি গবেষণা ও উদ্ভাবন নিয়ে কার্যক্রম পরিচালনা এবং বৈশ্বিক জরুরী সংকট ও দুর্যোগের সময়ে বিভিন্ন দেশের আরোপিত রপ্তানী নিষেধাজ্ঞা পরিহার করে কৃষি পণ্য রপ্তানী অব্যাহত রাখার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র ভূমিকা আরো জোরদারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশে অন্তর্র্বতী সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী ক্ষুধা নির্মূল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে । রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি গ্রামীণ জীবনমান উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস প্রণীত সোস্যাল বিজনেস ধারণার প্রয়োগের বিষয়টি বিবেচনার জন্য এফএও-এর মহাপরিচালকের প্রতি অনুরোধ জানান।

এফএও মহাপরিচালক ড. চু ডং ইউ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে এফএও-র সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ করেন। মহাপরিচালক বাংলাদেশের কৃষি রূপান্তরসহ খাদ্য নিরাপত্তা অর্জনের সকল পরিকল্পনা ও কর্মসূচিতে এফএও’র সমর্থন ও অংশীদারিত্বের বিষয়ে আশ্বস্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X