কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগাল সফরে গে‌লেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে যোগ দি‌তে পর্তুগাল সফরে গে‌ছেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নায়, আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে তিন দিনব্যাপী জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম অনুষ্ঠিত হ‌বে। ফোরামে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদ‌লের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। তি‌নি ফোরা‌মে ‘ইউনাইটেড ইন পিচ : রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেডস অব ডায়ালগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, বৈশ্বিক শান্তি ও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের অবিচল অবস্থানের কথা তুলে ধরার জন্য ওই অনুষ্ঠানে ঢাকার উপস্থিতি গুরুত্বপূর্ণ।

ফোরামের আলোচনায় সম্প্রীতিময় ভবিষ্যৎ গড়তে, ঐকমত্যে আস্থা বৃদ্ধি করতে শান্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোতে ফোকাস করা হবে।

স্পেন ও তুরস্কের পৃষ্ঠপোষকতায় ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X