কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘গুমের দায়ে ২২ জনকে বরখাস্তের খবরটি ভুয়া’ 

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছেন গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি।

কমিশন প্রধান বলেন, আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর। আমরা আশা করি টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে।

এর আগে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হয়, গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে গঠন করেছে আলাদা কমিশন। সেই কমিশনে একে একে জমা পড়তে থাকে অভিযোগ। প্রধান উপদেষ্টার দেওয়া সবশেষ জাতির উদ্দেশে ভাষণেও উঠে আসে গুম প্রসঙ্গ। তিনি গুম কমিশনে সাড়ে ৩ হাজার অভিযোগ জমা পড়ার কথা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X