টঙ্গি প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের আন্দোলন

বাংলাদেশ শ্রম ভবনের সামনে এ আন্দোলন করেন শ্রমিকরা। ছবি : কালবেলা
বাংলাদেশ শ্রম ভবনের সামনে এ আন্দোলন করেন শ্রমিকরা। ছবি : কালবেলা

বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। গাজীপুরের টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামক একটি পোশাক কারখানার প্রায় ২ শতাধিক শ্রমিক এ আন্দোলন করছে বলে জানা গেছে।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ শ্রম ভবনের সামনে এ আন্দোলন করে শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের মানুষই মনে করে না। তারা শুধু এসি রুমে বইসা আরাম করে, আর আমরা আমাদের ন্যায্য আদায়ের জন্য দিনের পর দিন আর রাইতের পর রাইত রাস্তায় বইসা থাকি। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বকেয়া না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা শ্রম ভবনের সামনেই বইসা থাকমু।’

এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাহতাব উদ্দিন শহীদ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়ে কোনো রকম তালবাহানা চলবে না। দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে এ আন্দোলন আরও কঠোরতর রূপ ধারণ করবে। যতক্ষণ পর্যন্ত বকেয়া বেতন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত সব শ্রমিক শ্রম ভবনে অবস্থান করবেন।

এ বিষয়ে প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের চেয়ারম্যান সাইফুদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসের বেতন পরিশোধ করতে না পারার কারণে গত ২৪ সেপ্টেম্বর থেকে ফ্যাক্টরি বন্ধ রেখেছেন কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের আগস্ট মাসের বেতন গত ০৭ অক্টোবর পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করায় শ্রমিকরা ফ্যাক্টরিতে ভাঙচুর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X