কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গুচ্ছ ভর্তি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিসংক্রান্ত মতবিনিময় সভা ২৭ নভেম্বর সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপাচার্যদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১০

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১১

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১২

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৩

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৮

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

২০
X