কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্য দরকার : প্রেস সচিব

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা
বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা

দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে একথা জানান।

তিনি বলেন, বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে।খুবই সৌহার্দপূর্ণ পরিবেশে মিটিং হয়েছে। মিটিংয়ের মূল ম্যাসেজ হচ্ছে, আমাদেরকে নিয়ে বেশ কিছু কনসার্টের একটা ক্যাম্পিং হচ্ছে, অপপ্রচার হচ্ছে। সেই বিষয়ে আজকের মিটিংয়ে বিএনপির তরফ থেকেও একটা ন্যাশনাল ইউনিটির কথা বলা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন…. জাতির স্থিতিশীলতার জন্য উনি সবার ইউনিটির কথা বলেছেন। সেটা ছাত্র-জনতা, হিন্দু, মুসলমান, খ্রীষ্টান সবার কাছে উনি জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন।’

বিএনপির বৈঠকে চট্টগ্রামে ইসকনের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে কিনা প্রশ্ন করা হলে প্রেস সচিব বলেন, বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। ওই্ একই জিনিস সবাই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন।

প্রধান উপদেষ্টা সবাইকে শান্তির বার্তা দিয়েছেন, সবাইকে শান্ত থাকতে বলেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তরফ থেকে চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে যেটা পেয়েছি যে, সেখানে মোট ৩৩জন জনকে গ্রেফতার করা হযেছে। তার মধ্যে ৬ জন হচ্ছে যাদেরকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে তারা সাসপেক্ট হিসেবে ধরা হচ্ছে। আর ২১জনকে গ্রেফতার করা হয়েছে তারা ভেন্ডালিজমে, পুলিশের সাথে মারামারি করার কারণে ধরা হয়েছে। আর ৬ জনকে ধরা হয়েছে তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা। তারা ককটেলসহ ধরা পড়েছে।

সন্ধ্যা ছয়টায় যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক হয় এক ঘন্টারও বেশি সময় ধরে। বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের্ প্রতিনিধি দলে ফখরুল ছাড়া ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সাথে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য হাসান আরিফ, আদিলুর রহমান খান ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X