কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : রিজওয়ানা

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।'

সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে, জনগণ কথা বলবে। চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে। সেই মোতাবেক যে পদক্ষেপ নেওয়ার তা নেব। আমরা বারবার বলেছি যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব।

নির্বাচন বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কার, যে জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, সে সংস্কারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পরেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এটা ঠিক হবে।

উপদেষ্টা রিজওয়ানা জানান, ৬টি সংস্কার কমিশন ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, কিছু কমিশন জানিয়েছে যে তাদের প্রতিবেদন জমা দিতে এক বা দুই সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটি হালকাভাবে দেখার সুযোগ নেই।

উপদেষ্টা পরিষদের বৈঠকে সমন্বয়কারীদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করা হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সমন্বয়কারীরা জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে যা অনেকের স্বার্থে আঘাত লাগবে।'

আদালতগুলোর নিরাপত্তা বিষয়ে উপদেষ্টা বলেন, এই বিষয়ে সবাইকে শান্ত থাকতে হবে এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X