কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ হাইকমিশনারের কাছে পাচার হওয়া অর্থ ফেরত চাইলেন মাহফুজ

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে বড় অঙ্কের টাকা ব্রিটেনে পাচার হয়েছে। সেসব টাকা ফেরত চেয়ে পদক্ষেপ নিতে ব্রিটিশ হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।

সারাহ কুককে উপদেষ্টা মাহফুজ বলেন, পাচার হওয়া টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি চালানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই।

সাক্ষাতে মাহফুজ আলম নির্বাচনপ্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, এটি আমাদের বিপ্লব, আমাদের এটি রক্ষা করতে হবে।

জুলাই বিপ্লবের আদর্শ মর্যাদাপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, বহু বছর ধরে বাংলাদেশের জনগণের মর্যাদা ছিল না। সুতরাং এই বিপ্লবের সঙ্গে তাদের আবেগ জড়িত। এই দেশের জনগণ সমতা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেছে। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে যুক্তরাজ্যের সমর্থনের কথা তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X