কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পোশাকশিল্পে ৯ শতাংশ মজুরি বাড়ানোর সুপারিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পোশাকশিল্পে ৯ শতাংশ মজুরি বাড়ানোর সুপারিশ সুপারিশ করা হয়েছে, যা পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, পোশাকশিল্প সেক্টরে নিম্নতম মজুরি পুনঃমূল্যায়ন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ প্রতিনিধিরা আলোচনা করেন। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনায় সবশেষ শতকরা ১০ ভাগ ইনক্রিমেন্ট বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন।

সাখাওয়াত হোসেন বলেন, অপরদিকে মালিকপক্ষ প্রতিনিধিরা শতকরা ৮ ভাগের বেশি বৃদ্ধি না করার জন্য মত প্রকাশ করেন। বিস্তারিত আলোচনা শেষে বিদ্যমান শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধির সঙ্গে আরও শতকরা ৪ ভাগ যুক্ত করে সর্বমোট শতকরা ৯ ভাগ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে।

তিনি বলেন, কমিটির সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা ৪ ভাগ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে প্রদেয় বেতনের সঙ্গে দিতে হবে। বেতন বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সর্বশেষ সংশোধিত) সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে। এ ছাড়া এ মজুরি বৃদ্ধি সরকারের পুনঃমূল্যায়ণ অথবা নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

উপদেষ্টা আরও বলেন, গার্মেন্টস শিল্প নিয়ে বাইরে থেকে চাপ তৈরি করা হচ্ছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে দেশের ভেতর-বাইরের ষড়যন্ত্র চলমান। উসকানি দিয়ে দেশের গার্মেন্টস শিল্পকে বাইরে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বার্থে মালিক শ্রমিকদের সহযোগিতা থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X