কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বঞ্চিত কর্মকর্তাদের প্রতিকার পেতে আবেদনের পরামর্শ

গ্রাফিক্স কালবেলা
গ্রাফিক্স কালবেলা

সরকারি চাকরিতে বঞ্চনার শিকার হওয়া কর্মকর্তাদের প্রতিকার পেতে আবেদন করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগ (এপিডি) মো. ওবায়দুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে যথাবিহীত সুপারিশ প্রণয়নের জন্য সরকার কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লিখিত সময়ে বিসিএস প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড এবং তদূর্ধ্ব পদে (যেসব পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ প্রযোজ্য) কর্মরত থেকে অবসরে যাওয়া যে বঞ্চিত কর্মকর্তা এ কমিটির মাধ্যমে প্রতিকার পেতে চান, তাদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সিনিয়র সচিব বা সচিবের কাছে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হলো।

তবে কমিটির কাজ স্বল্প সময় ও সহজে সম্পন্নের সুবিধার্থে আবেদনকারী কর্মকর্তাদের ওই বিজ্ঞপ্তি সঙ্গে সংযুক্ত ছকে সব তথ্য এবং পিডিএসের একটি কপি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় ও বিভাগে সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১১

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১২

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৩

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৪

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৫

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৬

নাহিদা আক্তারের রেকর্ড

১৭

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৮

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৯

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

২০
X