কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৩:১৬ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাস-ট্রাকের আয়ুষ্কাল নির্ধারণ স্থগিত, জাতীয় কমিটির উদ্বেগ

পুরোনো ছবি
পুরোনো ছবি

বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার মাত্রা বেড়ে যাবে বলে আশঙ্কা ব্যক্ত করেছে সংগঠনটি।

রোববার (১৩ আগস্ট) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন। নাগরিক সংগঠনটির নেতারা এই স্থগিতাদেশ জনস্বার্থে অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়াতে ইতোপূর্বে সরকারের নেওয়া দুটি সিদ্ধান্ত যৌক্তিক ছিল। এর একটি হচ্ছে- বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করে ২০ বছরের বেশি সময় চলাচলকারী বাস এবং ২৫ বছরের বেশি সময় চলাচলকারী ট্রাক নিষিদ্ধ। অন্যটি হলো- গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমন, করিমনসহ ক্ষুদ্র যানবাহন চলাচল বন্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সোচ্চার এবং আন্তরিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এমন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী দুটি সিদ্ধান্ত হঠাৎ স্থগিত করায় সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং গণপরিবহনখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X