কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস-সুলিভানের ফোনালাপ, প্রেস উইংয়ের বিবৃতি

ড. ইউনূস-সুলিভানের ফোনালাপ, প্রেস উইংয়ের বিবৃতি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পারস্পরিক স্বার্থের বিষয়ে ফোনালাপ হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সাড়ে চার মাসে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

দেশ ইতোমধ্যে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, নির্বাচন এবং অন্যান্য সংস্কার শুরু করার জন্য যে অগ্রগতি করেছে তার জন্যও জ্যাক সুলিভান প্রধান উপদেষ্টার প্রশংসা করেছেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য তাকে ধন্যবাদ জানান এবং তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মার্কিন সমর্থন অব্যাহত রাখার প্রস্তাব দেন।

ফোনালাপে তারা দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

অধ্যাপক ড. ইউনূস বলেছেন, তিনি জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট আশা করছেন। এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে ঐকমত্য-নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।

এ ছাড়া তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশকে উদার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

জ্যাক সুলিভান অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন পুনঃনিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জিং সময়ে গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরের সময় প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অব স্টেট এন্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X