কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

শীত কমবে দক্ষিণে, বাড়বে উত্তরে

শীতের পোশাকে পথচারীরা। ছবি : সংগৃহীত
শীতের পোশাকে পথচারীরা। ছবি : সংগৃহীত

দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বুধবার (২৫ ডিসেম্বর)। তবে খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে এই দুই বিভাগের সঙ্গে চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণাঞ্চলে তা কিছুটা কমতে পারে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। ২৯ ডিসেম্বরের পর দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ২৯ ডিসেম্বরের পর আবার তাপমাত্রা ক্রমে কমতে পারে। তবে তার আগ পর্যন্ত তাপমাত্রায় বড় ধরনের উত্থান-পতনের সম্ভাবনা নেই। জানুয়ারিতে স্বাভাবিকভাবেই শীত বাড়বে। মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর বিভাগ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং পশ্চিমের যশোর ও চুয়াডাঙ্গার মতো অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮.৯ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X