কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১০:৪০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর যে সড়ক আজ বন্ধ থাকবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে যানবাহন চলাচলে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ।

রোববার (১৩ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বনানী কবরস্থানসংলগ্ন ২৭ নম্বর রোড ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

নগরবাসীকে এ দিন ওই এলাকা বা সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ।

এদিকে, আজ সোমবার (১৪ আগস্ট) ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরর সামনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ডিএমপির সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এসব বিষয়কে মাথায় রেখে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। তাই এই বছর ১৫ আগস্টে অন্যান্য যেকোনো বছরের তুলনায় জমায়েত বেশি হবে। সেদিক চিন্তা করেই নিরাপত্তা নেওয়া হয়েছে। যেন অতিরিক্ত জমায়েতের কারণে কোনো বিশৃঙ্খলা না হয়।

কমিশনার বলেন, শোক দিবসের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা জানাবেন। সেই দিকটি বিবেচনা করে দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য এক ধরনের নিরাপত্তা এবং জনগণের জমায়েতের জন্য আরেক ধরনের নিরাপত্তা। মহাসড়কেও যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X