কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি-ঘরে হামলার ঘটনায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

বান্দরবানের লামায় খ্রিস্টানদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও মেহেরপুরে যিশু খ্রিস্টের প্রতিকৃতি ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক স্বপন রোজারিও স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর রাতে বান্দরবান জেলার লামা উপজেলার ১৭টি খ্রিস্টান পরিবারের সদস্যরা যখন চার্চে প্রার্থনারত ছিলেন তখন তাদের বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং ২৭ ডিসেম্বর রাতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের রতনপুর গ্রামের পিন্টু মন্ডলের বাড়ির সামনে নির্মিত যিশু খ্রিস্টের জন্মোৎসবের প্রতিকৃতি ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলদেশে এ ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা অনভিপ্রেত। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন দাবি জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X