কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ বাস্তবায়ন কমিটির বৈঠক

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

আসন্ন ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’কে কেন্দ্র করে মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী সভাপতিত্ব করেন।

মহাসচিব বৈঠকে বলেন, আগামী ৩ জানুয়ারি শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আমরা ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ আয়োজন করার সিদ্ধান্ত ইতোমধ্যে ঘোষণা করেছি। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমরা মহাসম্মেলনের প্রারম্ভিক কাজসহ দাওয়াতি কাজ প্রায় শেষ করে এনেছি।

মহাসচিব আসন্ন মহাসম্মেলন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সব জেলা, উপজেলা, থানা ও মহানগরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মহাসচিব দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং আপামর তৌহিদি জনতাকে ঈমানি দায়িত্ব হিসেবে আসন্ন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তা সফল ও সার্থক করার উদাত্ত আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন- মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মুঈনুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা বদরুল আলম সিলেটি, মাওলানা রাশেদ বিন নুর, মুফতি মাহবুবুল আলম, মাওলানা মুমিনুল ইসলাম, মুফতি আল আমিন ফয়জী, মাওলানা আব্দুল কাইউম, মাওলানা হেদায়েতুল্লাহ, মাওলানা নজীর আহমদ, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ইয়ামিন আহমদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X