কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে : খাদ্য উপদেষ্টা

ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে : খাদ্য উপদেষ্টা
কথা বলছেন খাদ্য উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার। ছবি : কালবেলা

ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিনি ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খাদ্য উপদেষ্টা বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে এই ল্যাবরেটরি। এর মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম আরও সম্প্রসারিত করতে পারব।

তিনি আরও বলেন, আমি আশা করি, নিরাপদ খাদ্য যাতে সবাই পায়, খাদ্যের জন্য যাতে কারো স্বাস্থ্যগত সমস্যা না হয়, সেদিকে আমরা আরও নজর দিতে পারব।

তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের ওপর জোর দেওয়ার কথা বলেন। এ ছাড়া বর্তমান সরকারের নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য কাজ করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই মিনি ল্যাবের মাধ্যমে শুঁটকি মাছে কীটনাশকের উপস্থিতি, শাকসবজি ও ফলমূলে বালাইনাশকের উপস্থিতি ও মাত্রা, পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি ও মাত্রা, খাদ্যদ্রব্যে হেভি মেটাল বা ভারী ধাতু নির্ণয়, খাদ্যে কৃত্রিম রঙের উপস্থিতি, পানিতে বিদ্যমান মিনারেলের উপস্থিতি, দুধে অ্যান্টিবায়োটিক রেসিডিউ'র উপস্থিতি, মধুতে টক্সিকের উপস্থিতি ও মাত্রা, খাদ্যপণ্যে মাইক্রোবস শনাক্তকরণ, শিশু খাদ্যে বিদ্যমান ল্যাকটোজেন নির্ণয়, খাদ্যে সালমোনেলা, কলিফর্মসহ অন্যান্য ব্যাকটেরিয়ার উপস্থিতি ও পরিমাণ নির্ণয়সহ আরও অন্যান্য পরীক্ষা যথাযথভাবে করা যাবে। এর আগে তিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেন। উল্লেখ্য যে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৮টি বিভাগে ৮টি মোবাইল ল্যাব রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে তৎক্ষণাৎ পরীক্ষা করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যসচিব মো. মাসুদুল হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব জাকারিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১০

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১১

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১২

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৩

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৪

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৫

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৬

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৭

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৮

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৯

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

২০
X