কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ সড়ক উন্নয়নে ১৯০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের মধ্যে ১৯০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এই অতিরিক্ত ঋণ চলমান গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তার উন্নয়ন, কৃষি এলাকাকে আরও বেশি উৎপাদনশীল করে তোলা এবং বাংলাদেশের গ্রামীণ আর্থ-সামাজিক কেন্দ্রগুলোর উন্নয়নে ব্যয় করা হবে।

সোমবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগোষ্ঠীকে আরও সহনশীল করে তোলার পাশাপাশি এই প্রকল্পটি সামাজিক পরিষেবা লাভের সুযোগ বৃদ্ধি ও গ্রামীণ এলাকায় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে এডিবি রাস্তার নকশা ও নির্মাণ আরও জলবায়ু এবং দুর্যোগ সহনীয় করে তোলার মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ ও উন্নত করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় পরিবহনের সক্ষমতার উন্নতিতেও সাহায্য করে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

২০১৮ সালের নভেম্বরে অনুমোদিত চলমান প্রকল্পটি প্রায় এক হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং গ্রামীণ অবকাঠামো সংস্থাগুলো ও রাস্তা ব্যবহারকারীর সক্ষমতা বৃদ্ধি ও গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা উন্নত করেছে। ২০২০ সাল থেকে ৯০০ কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা লক্ষ্যমাত্রার সাথে যুক্ত হয়েছে।

এই অতিরিক্ত অর্থায়ন জলবায়ু সহনীয় নকশা এবং উন্নত নিরাপত্তা সুবিধাসহ আরও ১ হাজার ৩৫০ কিমি গ্রামীণ রাস্তার উন্নয়ন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X