কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার লন্ডনযাত্রা

বিমানবন্দর এলাকায় ১০ প্লাটুন পুলিশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রা সামনে রেখে রাজধানীর শাহজালাল বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা এবং জনভোগান্তি কমাতে বিমানবন্দর ও আশপাশের সড়কগুলোতে অন্তত ১০ প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে।

পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতির কারণে বিমানযাত্রীদের ভোগান্তি কমাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সতর্ক রয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার কালবেলাকে বলেন, আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। পুলিশের অন্তত ১০ প্লাটুন সদস্যের বাইরেও সেনা ও বিমানবাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়াও বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তায় নিয়োজিত এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন), র‌্যাব ও সিভিল এভিয়েশনের সদস্যরা মাঠে রয়েছেন। তিনি বলেন, নিরাপত্তার পাশাপাশি বিমানবন্দরের নিয়মিত যাত্রীদের যাতায়াতে যাতে ভোগান্তি না হয়, সে দিকটাও পুলিশকে দেখতে হচ্ছে। পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরাও সতর্ক রয়েছে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান বলেন, বিমানবন্দর বা আশপাশের সড়কে যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সব ধরনের প্রস্তুতিও রয়েছে। মঙ্গলবার রাত ১০টায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’। অবশ্য এর আগেই সন্ধ্যা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় ভিড় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X