কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রেস ক্লাবের শ্রদ্ধা ও রক্তদান কর্মসূচি

জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রেস ক্লাবের শ্রদ্ধা ও রক্তদান কর্মসূচি

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরে ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা ও জুলহাস আলম। এ ছাড়াও প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভূঁইয়া, আবদুল জলিল ভূঁইয়া, মধুসুদন মন্ডল, খায়রুজ্জামান কামাল, শাহ নেওয়াজ দুলাল, সিনিয়র সদস্য মনোজ কান্তি রায়, সফিকুল করিম সাবু, তরুণ তপন চক্রবর্তী, রফিকুল ইসলাম রতন, সাইফ ইসলাম দিলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আজকের এই দিনে আমরা জাতির পিতা ও তার পরিবারসহ অনেককেই হারিয়েছি। এই দিনটিকে স্মরণ রেখে শোককে শক্তিতে পরিণত করার লক্ষ্যে আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছি।

সাধারণ সম্পাদক শ্যামল দত্ত স্বাগত বক্তব্যে আর্তমানবতার সেবায় রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ায় ক্লাব সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবস ২০২৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X