কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:১২ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে ঘোষণা

সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ছবি : সংগৃহীত
সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মহার্ঘ ভাতা পর্যালোচনায় হওয়া কমিটির সদস্য তিনি।

জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেন, ‘মহার্ঘ ভাতার বিষয়টা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বার। এরই মধ্যে দুটি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, এবার পাবেন। একটা রিজনেবল পাবেন। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’

আসন্ন বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।’

কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে, সে বিষয়ে মোখলেসুর রহমান বলেন, ‘এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থসচিবকে জিজ্ঞেস করেন। তারা বলতে পারবেন।’

কোন মাস থেকে মহার্ঘ ভাতা ধরা হবে, সে বিষয়ে সচিব বলেন, ‘অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X