কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিগগিরই নির্বাচনী রোডম্যাপ : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বললেও এখনো সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা ও উদ্বেগ এবং কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ।

তবে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসব কাজে বাধা দিচ্ছে বিজিবি, অংশ নিয়েছে সাধারণ মানুষও।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইউটিউবে উসকানিমূলক সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। তুলছে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ। এসব অপতথ্য রোধে দেশীয় গণমাধ্যমের সহযোগিতা দরকার। এ ছাড়া বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X