কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বাসা-বাড়ি-কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল দুদক

দুদকের অভিযান। ছবি : কালবেলা
দুদকের অভিযান। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিমের অভিযানে সাভারের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও শিল্প কারখানাসহ অন্তত ১১০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানের সময় দুর্নীতি দমন কমিশনের সদস্যরা সাভার পৌরসভাসহ সাভারের বিভিন্ন এলাকার কারখানার বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে কোনো অবৈধ সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখে।

জানা গেছে, অভিযানকালে দুদক টিম সাভারের তিতাস গ্যাস অফিসে গমন করে সংশ্লিষ্ট নথিপত্র দেখেন এবং সাভারের বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করে বিপুল পরিমাণে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব পান। পরবর্তীতে দুদক টিমের উপস্থিতিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ১১০টির অধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এর আগে দুদকের দলটি তিতাস গ্যাস ট্রান্সমিশনের ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিপণন বিভাগে অভিযান চালায়। এ সময় তারা উপমহাব্যবস্থাপক প্রকৌশলী এম মনিরুল ইসলামের কাছে বিগত ছয় মাসে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, ঠিকাদারদের তালিকাসহ বিস্তারিত তথ্যউপাত্ত চায়।

অভিযানের নেতৃত্বদানকারী দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ গণমাধ্যম কর্মীদের বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ পেয়েছে, সাভার ও আশুলিয়ায় অনেক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারের মাধ্যমে সরকারের বিশাল অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের আইনের আওতায় আনতেই মূলত সাভার এলাকায় কর্মরত তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে আমরা অভিযান পরিচালনা করছি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় বছরের পর বছর হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরি হওয়ার অভিযোগ রয়েছে। অথচ গ্যাস সংকটে বাসাবাড়িতে গ্যাস মিলছে না। বিদ্যুৎকেন্দ্রও বন্ধ রাখতে হচ্ছে। সংযোগের অবৈধ ব্যবহারের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X