কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫ এএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়াতে সিটিটিসির সঙ্গে ধারাবাহিক কাজ করবে লন্ডন পুলিশ

সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে লন্ডন পুলিশের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি : কালবেলা
সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে লন্ডন পুলিশের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি : কালবেলা

সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারত্বের অংশ হিসেবে যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি প্রতিনিধি দল সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বোববার (১২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর সাইমন জোন্সের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিনিধি দল সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট টিম পরিদর্শন করেন।

সাক্ষাৎকালে সাইমন জোন্স সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ আলোচনায় সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানিলন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X