কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্বিবেচনা করবে এনবিআর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রেস্তোরাঁ খাতে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৫ জানুয়ারি) এনবিআরের মূল্যসংযোজন কর বিভাগের প্রথম সচিব মশিউর রহমান স্বাক্ষরিত রেস্তোরাঁ মালিক সমিতিকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে ভ্যাট কমানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি পাঠায় রেস্তোরাঁ মালিক সমিতি। চিঠির জবাবে এনবিআর জানিয়েছেন, মালিক সমিতির উল্লিখিত দিকগুলো গুরুত্বসহকারের বিবেচনা করে ভ্যাট পুনর্বিবেচনা করা হবে।

এ বিষয়ে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান কালবেলাকে বলেন, হঠাৎ করে রেস্তোরাঁ খাতের ওপর ভ্যাটের হার তিনগুণ বাড়ানোর সিদ্ধান্তে আমরা মানববন্ধন ডেকেছি। রাতে সমিতির সবাই মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সমিতির সভাপতি ওসমান গণি কালবেলাকে বলেন, আমরা এনবিআরের চিঠিটি পেয়েছি। রাতে আমাদের সমিতির সবার সঙ্গে ভার্চুয়ালি মিটিং করা হবে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি মাসের ৯ জানুয়ারি রেস্তোরাঁসহ শতাধিক পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁ খাতে ৫ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।

সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ১০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক ১০ শতাংশ যোগ করা হলে রেস্তোরাঁর খাবারের ওপর ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হবে। গুলশান-বনানীর মানুষ এই ভ্যাট দিতে পারলেও সাধারণ মানুষের পক্ষে এটা দেওয়া সম্ভব না উল্লেখ করে ভ্যাট কমানোর দাবি তোলে সংগঠনটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X