কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিকত্ব বাংলাদেশিই থাকছে, ‘জাতি হিসেবে বাঙালি’ বাদের সুপারিশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের মূল কপি। ছবি : সংগৃহীত।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের মূল কপি। ছবি : সংগৃহীত।

বাংলাদেশের জনগণ জাতি হিসেবে ‘বাঙালি’ বিধানটি সংবিধান থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশি’ বলে পরিচিত হবেন বলে সুপারিশ করা হয়। অর্থাৎ জাতি হিসেবে বাঙালি সংবিধানে না রাখার পক্ষে সংস্কার কমিশন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।

সংস্কার কমিশন সংবিধানের নাগরিকত্ব অংশের সুপারিশে বলেছে, ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি...’ এই বিধানটি বিলুপ্ত করার সুপারিশ করেছে। তারা বর্তমান অনুচ্ছেদ ৬(২) “বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশি’ বলে পরিচিত হবেন” হিসেবে প্রতিস্থাপনের ‍সুপারিশ করেছে।

বর্তমান সংবিধানের ৬(২) অনুচ্ছেদে বলা আছে, ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন।’

এ ছাড়া বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমান ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া প্রজাতন্ত্রের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করার প্রস্তাবও করেছে কমিশন।

বর্তমানে বাংলাদেশের সংবিধানের নাম হিসেবে উল্লেখ আছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসেবে বলা হয়েছে, ‘জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে গ্রহণ করছি।’

কমিশনের সুপারিশে বলা হয়েছে- সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে ‘প্রজাতন্ত্র’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ এবং ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ শব্দ ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে ‘রিপাবলিক’ ও ‘পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শব্দগুলো থাকছে।

বি.দ্র. এর আগে এই সংবাদটি “‘বাঙালি’ নাগরিকত্ব বাদ দিয়ে ‘বাংলাদেশি’ করার সুপারিশ” শিরোনামে প্রকাশ হয়। যেখানে মিসলিডিং ও তথ্যের অসঙ্গতি হয়েছিল। এই জন্য কালবেলা দুঃখ প্রকাশ করছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো হাইড্রোজেন ট্রেন চালু করল ভারত

ফাইনালে উঠেও যেভাবে গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

বিশ্বকাপের শেষ দুই ম্যাচ ঘিরে ঢাবিতে নিরাপত্তা জোরদারের দাবি ডাকসুর

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর্মসূচি

বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দেওয়া: গোলাম পরওয়ার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

তারুণ্যের উদ্ভাবন ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি

ইংল্যান্ডকে আর্জেন্টাইন মিডিয়ার ‘খোঁচা’

৩২ লাখের ফাইল গায়েব / জনদুর্ভোগের সেই ‘পাথর’ অপসারণ করছে পৌরসভা

স্বরূপে ফিরল টাইগাররা, সিরিজে এলো সমতা

১০

চট্টগ্রামে বন্যাদুর্গত খামারিদের মধ্যে ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ

১১

ইরাকের এরবিলে ইরানের ছোড়া আট ড্রোন ধ্বংসের দাবি

১২

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

১৩

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, অঝোরে কাঁদছেন চাষি রনি

১৪

এনএসইউতে বিশ্বকাপ কুইজ: স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থীর মিলনমেলা

১৫

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর বানানো হয়নি: আমির খান

১৬

এবার রংপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

১৭

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও পদোন্নতি পেলেন আবু তৈয়ব

১৮

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা চালিয়ে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

১৯

সাংহাইতে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে তথ্যপ্রযুক্তিমন্ত্রী 

২০
X