কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:০৭ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ঢাকার আবহাওয়া
ঢাকার আবহাওয়া। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলছে। রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের তালিকায় রয়েছে। কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকা হচ্ছে, যার প্রথমদিকেই রাজধানী ঢাকার ঢাকার নাম রয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকা ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম রয়েছে ঢাকার নাম। একই সময়ে ৪৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ৩৪৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ২১৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর এবং চতুর্থ অবস্থানে থাকা চীনের উহার শহরের স্কোর ১৮৯।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ দুষণমুক্ত হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ মধ্যে থাকা বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা বায়ু ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা স্থানীয় বসবাসকারীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১০

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৪

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৫

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৭

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৮

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৯

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

২০
X